আশাশুনি উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে নব নির্বাচিত কর্মকর্তাদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেছেন উপজেলা কৃষকলীগ নেতৃবৃন্দ। উপজেলা আ.লীগের সভাপতি পদে এ বি এম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক পদে শম্ভুজিৎ মন্ডল নির্বাচিত হয়েছেন। তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করেছেন, উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, সাধারণ সম্পাদক মতিলাল সরকার ও কৃষকলীগ নেতা ডি এম মোজাহিদুল ইসলাম কাকন।