আশাশুনি প্রশান্তি গুচ্ছগ্রাম জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
হোসেন আলীর সভাপতিত্বে ও রুহুল আমিনের পরিচালনায় মসজিদে অনুষ্ঠিত সভায় মুসল্লিদের সম্মতিক্রমে গোলাম রসুল মনুকে সভাপতি, হোসেন আলি সরদারকে সহ-সভাপতি, রুহুল আমিনকে সাধারণ সম্পাদক ও অধ্যাপক হাফিজুর রহমানকে কোষাধ্যক্ষ করে আংশিক কমিটি গঠন করা হয়।