দিনাজপুরের নবাবগঞ্জ ক্লাব ও লাইব্রেরীর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে ক্লাব ও লাইব্রেরীর সভাপতি মোঃ সাদেকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। সভায় অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল সবুজকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক বক্তব্য রাখেন। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- উপাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান, প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ ওয়াহেদুজ্জামান সবুজ।