দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি'র কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার যুগ্ন আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সেলিনা ইসলাম স্বাক্ষরিত চিঠিতে খানসামা উপজেলা বিএনপি'র কমিটি বিলুপ্তি ঘোষনা করেন। খানসামা উপজেলা বিএনপি'র সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে এখনো কোন চিঠি পাই নি। তবে অনেকের কাছ থেকে ফোনের মাধ্যমে জানতে পারছি। উপজেলা বিএনপি'র কাউন্সিল স্থগিতের মামলাজনিত কারনেই কমিটি বিলুপ্তি করা হয়েছে বলে আপাতত মনে করছি।
এ বিষয়ে দিনাজপুর জেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সেলিনা ইসলাম বলেন, কেন্দ্রীয় বিএনপি'র নির্দেশনা মোতাবেক চিঠির মাধ্যমে খানসামা উপজেলা বিএনপি'র কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে। তবে কি কারণে করা হয়েছে তা কেন্দ্রীয় কমিটি আমাদের জানায় নি।
তিনি আরো জানান, কেন্দ্রীয় বিএনপি'র নির্দেশনা অনুযায়ী উপজেলা বিএনপি'র কার্যক্রম চলমান রাখার নিমিত্তে আগামী ৭ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি করা হবে।