দিনাজপুরের খানসামায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় পাকেরহাট সরকারী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের বাস্তবায়নে
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য খানসামা উপজেলার গুরুত্বপূর্ন স্হান ও রাস্তাসমূহে সৌরবিদ্যুতায়িত সড়কবাতি উন্নয়ন প্রকল্পের স্থাপন কার্যক্রমের ফিতা কেটে ও বাতির সুইচ টিপে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহম্মেদ শাহ্ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সফিউল আযম চৌধূরী লায়নের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সৌরবিদ্যুতায়িত সড়ক বাতি সরবরাহকারী প্রতিষ্ঠান নারায়নগঞ্জের ডকইয়ার্ড এ- ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেড এর বিএন ক্যাপ্টেন মাহবুবুর রশিদ, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম, পাবেরহাট সরকারী কলেজের অধ্যক্ষ শাহাদত আলী সবুজ, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।