যশোরের কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুজা দাস(৯) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার প্রতাপপুর গ্রামের দাসপাড়ার মোহন দাসের মেয়ে ও শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে পুজা দাস ঘরে বৈদ্যুতিক বাল্বে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে সে মারাতœক আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেশবপুর থানার কর্মকর্তা (ওসি) ইনচার্জ আবু সাঈদ বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এ ছাড়া ময়না তদন্তের জন্যে লাশ যশোর মর্গে প্রেরণ করা হয়েছে।