গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৌরসভার (আদর্শ থানাপাড়া) গ্রামের মৃত-ওয়াহেদ আলী বখ্শ স্ত্রী ধলি বেওয়া দিংদের পৈত্তিক জমি বুজরুক বোয়ালিয়া মৌজার জেএলনং ২৪৪, সি/এস খতিয়ান নং ৭৮, আর/এস খতিয়ান নং ১৩১ এর ১৪৫ দাগের ৩৩ শতক জমি নিয়া স্থানীয় ভূমিদস্যু সুলতান আলীর সাথে গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা চলিয়া আসিতেছে। যার মোকদ্দমা নং ১০২/০৮। সুলতান স্থানীয় প্রভাবশালী একজন ভূমিদস্যু বটে। সে প্রভাব খাটিয়ে অসহায় মানুষের জমি বৈধ কাগজ পত্রাদি ছাড়াই নিজের জমি হিসেবে দাবি করে মিথ্যা ভাবে হয়রানি করা তার এখন পেশা হয়েছে বলে ভুক্তভোগিরা জানান। ভূমিদস্যু সুলতান ক্ষমতা ও দাপট দেখিয়ে জমি অবৈধভাবে দখল করার যে পায়তারা করছে তা থেকে রক্ষা পেতে আইনি সহায়তার জন্য বাদি পক্ষে দে:কা:বি: আইনের অর্ডার ৩৯ রুল ১/২ এবং ১৫১ ধারার বিধান মোতাবেক নিষেধাজ্ঞার প্রার্থনা করেছেন বিজ্ঞ আদালতের কাছে।
কিন্তু সুলতান হিং¯্র মনোভাব নিয়ে সে বিজ্ঞ আদালতের মোকদ্দমাকে তোয়াক্কা না করেই ক্ষমতা আর প্রভাব খাটিয়ে থানায় অভিযোগ দিয়ে অসহায় বাদির ওয়ারিশগণের কাছ থেকে গত ২৫ নভেম্বর অঙ্গিকারনামা নিয়ে জোরপূর্ব্বক ওই জমি দখল করার চেস্টা করছে। সমাজের এসব অসহায় মানুষগুলো ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে সরকারের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন। ছবি.সংযুক্ত।