দিনাজপুরের পার্বতীপুরে চলতি রবি মৌসুমে (২০১৯-২০) গম ফসলের উৎপাদন বৃদ্বির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরন (বীজ ও রাসায়নিক সার) বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বিতরন করেন- অনুষ্টানের প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু ও সহকারী কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান।
এবিষয়ে পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান বলেন, উপজেলার ১০ ইউনিয়নের ৬৫০ জন কৃষকের প্রত্যেককে ২০কেজি গম, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়।