“সুরের ভূবনে, আলোকিত জীবন” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে শিল্পী কল্যাণ পরিষদ দিনাজপুরের আয়োজনে আলোচনা সভায় দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, আর যেন কোন শিল্পীকে অর্থের অভাবে মৃত্যুপথে যাত্রা করতে না হয় সে কারণে দিনাজপুরের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ। সঙ্গীত চর্চার মাধ্যমে শিল্পীরা সমাজের সমস্ত অবক্ষায় থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে প্রেরণা জোগায়।
মরনোত্তর সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ দিনাজপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস,এম খালিকুজ্জামান রাজু, হিন্দু বৈদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, দৈনিক সৃজনী পত্রিকার ব্যবস্থাপকা সম্পাদক মমিনুল ইসলাম মমিন, সংগঠনের উপদেষ্টা আলহাজ¦ আকতারা বেগম, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক ও উপদেষ্টা গুলসান আরা লাকি। স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক প্রশান্ত কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি হাসান আলী শাহ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ওস্তাদ সাইমুদ, ওস্তাদ শাহ্ মাহাতাব উদ্দিন আহম্মেদ, অতুল চন্দ্র রায় ও বাবলু কুমার দে কে সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য মরনোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। শেষে সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।