বুধবার বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি দিনাজপুর জেলা শাখা আয়োজিত আরএইচপিদের ৫দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি
দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, নারী-স্বাস্থ্য এবং আর্থিক মুক্তি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। সে লক্ষকে সামনে রেখে এফপিএবি মা ও শিশুদের মৌলিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি মা ও শিশুদের প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি সেবা সমন্ধে মাঠ পর্যায়ে কর্মীরা কাজ করে যাবেন। পরিকল্পিত পরিবার গঠনে এবং মা ও শিশু স্বাস্থ্যর উন্নয়নে এই প্রশিক্ষন যথেষ্ট ভূমিকা রাখবে।
এফপিএবি দিনাজপুর শাখার সভাপতি আ.ন.ম গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু নছর মোঃ নুরুল ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী, এফপিএবি’র কেন্দ্রীয় কার্যালয়ের প্রতিনিধি মোঃ ফসিয়ার রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন এফপিএবি’র সাবেক সভাপতি আবদুস সামাদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু। সঞ্চালকের করন এফপিএবি’র জেলা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের মাঝে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন।