কুড়িগ্রামের রাজারহাটে গরিব মেধাবী ছাত্র রাসেল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে না পারায় উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন উমরমজিদ ইউনিয়ন সোসাইটি তার হাতে ১০ হাজার টাকা অনুদান তুলে দিয়েছেন। ২৭নভেম্বর বুধবার সকালে উপজেলাধীন রাজমাল্লীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনাঢ়ম্বর আয়োজনে এ অনুদানের নগদ অর্থ তুলে দেন সংগঠনের পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আঃ মজিদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আঃ লতিফ সিদ্দিকী, আব্দুল্লাহ্ আনসারী, আঃ ফাকের সরকার, স্বেচ্ছায় রক্ত দান সংগঠন বাঁধন এর শাহিন সরকার, মোঃ রোস্তম আলী ও কে এম শাহজাহান। উল্লেখ্য, মেধাবী রাসেল ইসলাম ওই ইউনিয়নের সরদার পাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলীর পুত্র।