আশাশুনি উপজেলা জলমহাল ব্যবস্থা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় স ম সেলিম রেজা সেলিম, উপজেলার সকল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্ ও উপজেলা ভূমি অফিসের অফিস সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় লাল পতাকা উঠিয়ে সরকারি খাস জমি চিহ্নিত ও দখল নিশ্চিত করা, কোন জল মহালে নেটপাটা থাকলে তা অপসারণ করা, শুকনো মৌসুমে বাঁধ অপসারণ করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।