আশাশুনিতে মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় সকল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের অফিস সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কোন জল মহালে নেটপাটা থাকলে তা অপসারণ করা, শুকনো মৌসুমে বাঁধ অপসারণ করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।