“সুরের ভূবন, আলোকিত জীবন” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ দিনাজপুর এর আয়োজনে সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, একমাত্র সাংস্কৃতিক কর্মকান্ডই পারে অবক্ষয়মুক্ত সুন্দর একটি সমাজ গড়তে। পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে সঙ্গীত চর্চার বিকল্প নেই। একটি দেশের পরিচয় তখনি পাওয়া যায় যখন সে দেশের সাংস্কৃতিক কর্মকান্ডের উন্নয়ন ঘটে।
সঙ্গীত শিল্প কল্যাণ পরিষদ দিনাজপুরের সভাপতি-বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ এর সভাপতিত্বে র্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক প্রশান্ত কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক সম্পাদক হাবিবুল হক তুষার, সঙ্গীত শিল্পী ফেরদৌসার রহমান, মোকসেদ আলী প্রমুখ। দিনাজপুর প্রেসক্লাব হতে সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিন করে।