দিনাজপুরের বিরামপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতার ২৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গম বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষদের মাঝে বিনামূল্যে গম বীজ ও সার বিতরণ করা হয়।
বিরামপুর কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল জানান, গমের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ২৯০জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি গম বীজ,২০ কেজি ডিএপি ও ১০ কেজি হারে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বিরামপুর উপজেলা কৃষি চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পালের সভাপতিত্বে উপকারভুগী কৃষকদের মাঝে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম।