দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের মাদকসেবন করে এলাকার মানুষদের গণ উপদ্রব্য করার অভিযোগে চাচা-ভাতিজাকে ভ্রাম্যমান আদালত গঠন করে জেল ও জরিমানা করা হয়েছে। পৌরসভার ৪নং ওয়ার্ডের দাসপাড়া গ্রামে মৃত বিজয় চন্দ্র দাসের ছেলে রবি চন্দ্র দাস (৫০)-চাচা ও ভাতিজা মৃত গোবিন্দ চন্দ্র দাসের ছেলে অর্জুন চন্দ্র দাস (২৫) দীর্ঘ দিন থেকে মদ্যপান করে ওই এলাকায় গণউপদ্রব্য করে আসছিলেন। সোমবার বিকালে স্থানীয় লোকজন ৯৯৯ মুঠোফোনে যোগাযোগ করে বীরগঞ্জ থানায় সংবাদ দিলে বীরগঞ্জ থানার পরিদর্শক মোঃ আবদুল হালিম এর নেতৃত্বে কনষ্টেবল সিরাজুল ইসলাম ও শাহাজাদা সঙ্গীয় ফোর্স গিয়ে তাদের গ্রেফতার করে। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন ভ্রাম্যমান আদালত গঠন করে মাদকসেবী রবি চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদ করেন এলাকায় গণউপদ্রব্য করার কারণ জানতে চাইলে তিনি বলেন, তার মনে অনেক দুঃখ তাই সে তার দুঃখ ঘুছানোর জন্য মদ্যপান করে এলাকায় গণউপদ্রব্য করেন। অন্যদিকে ভাতিজা অর্জুন দাস বলেন, বীরগঞ্জ উপজেলার স্লুইচগেট এলাকার আদিবাসী পাড়া গিয়ে বন্ধুদের নিয়ে মদ্যপান করে এলাকায় গণউপদ্রব্য করেন। ওই স্বীকারোক্তীতে, চাচা রবি চন্দ্র দাসকে মাদক আইনে ৩৬ (২) ও (২৫) ধারায় ০৬ মাসের জেল ও ভাতিজা অজুর্ন দাস কে পাঁচ হাজার টাকা জরিমানা করে। এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি তদন্ত নবী হুসাইন খান জানান, মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। মাদক সেবনকারী ও মাদক বিক্রেতাদের কোন ছাড় দেওয়া হবে না।