দিনাজপুরের বীরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে বীরগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রমিজ আলম। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গবিন বর্মণ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মর্শেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা অসিম কুমার ঘোষ, বীরগঞ্জ থানার (ওসি) তদন্ত মোঃ নবী হোসেন খান, ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।