সোমবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের প্রাণকেন্দ্র বিজয়চত্বরের ওষুধের দোকান মোস্তাক ফার্মেসী ও জননী ট্রেডার্সে অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তীণ পণ্য ও নিষিদ্ধ ওষুধ সিনটা রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের কার্যক্রমে তদারকি করে মোস্তাক ফার্মেসীকে নিষিদ্ধ সিনটা বিক্রয়ের অপরাধে ৪৫ ধারায় ২০,০০০/- জরিমানা, জননী ট্রেডার্সকে ৫১ ধারায় বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রয়ের জন্য সংরক্ষণের অপরাধে ১০,০০০/- জরিমানা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী মমতাজ বেগম ও সহকারী এরশাদ। এ সময় তিনি সাংবাদিকদের জানান, জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে। কার্যক্রম কে সাধু বাদ জানিয়েছেন বীরগঞ্জ পৌরসভার সচেতন মহল।