দেবহাটায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও অনগ্রসর জাতিগোষ্টীর জীবনমান উন্নয়নে তাদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আবদুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। শুরুতে অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে কোরআন তেলাওয়াত করেন ৮ম শ্রেনীর ছাত্র হিমেল হোসেন ও গীতা পাঠ করেন ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী অনন্যা মন্ডল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর জি.এম লোকমান হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও নওয়াপাড়া ইউনিয়নের ইউপি সদস্যা আল্পনা রানী। এ সময় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও উচ্চমাধ্যমিকপর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ১৫৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে এবং ৫৯ জন অনগ্রসর জাতিগোষ্টীর সন্তানদের বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। এ সময় বক্তারা বর্তমান সরকার সুবর্ন নাগরিকদেরকে বোঝা হিসেবে না মনে করে সম্পদ হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণেকাজ করার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে উল্লেখ করে, এই সন্তানরা যাতে লেখাপড়া শিখে দেশের কল্যাণেকাজ করতে পারে সেদিকে সবাইকে কাজ করার আহবান জানান।