দেবহাটা উপaজেলা এলজিইডির অর্থায়নে অসহায় নারীকে গরু প্রদান করলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আবদুল গনি। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, এলজিইডি অফিসের হিসাবরক্ষক নুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান বর্তমান সরকার অসহায় ও দুঃস্থ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে বলেন, সাধারন মানুষ যেন স্বাভাবিক জীবন যাপন করতে পারে এবং মানুষ যেন কাজ করে স্বাবলম্বী হতে পারে সেজন্য শেখ হাসিনার সরকার বিভিন্নভাবে কাজ করছে। উপজেলা চেয়ারম্যান এ সময় সরকারের সকল উন্নয়নের অংশীদার হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার একটি সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গঠনে সকলকে কাজ করার আহবান জানান।