সোমবার দিনাজপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ- কলেজ আয়োজিত শহরস্থ ষষ্টিতলাস্থ বিদ্যালয়ের হলরুমে মানসম্মত শিক্ষা, সৃজনশীল প্রতিভা এবং সুন্দর মনের বিকাশ সাধনে পরিবার ও শিক্ষালয়ের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা হয়।
সভায় সম্মানীত অতিথিরা বলেন, দিনাজপুর রেসিডেন্সিয়াল স্কুল এ- কলেজ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মান সম্মত সুশিক্ষা, মজবুত শিক্ষা ভিত্তি স্থাপন, নৈতিকতা, মানবিকতা, সময়ের মূল্য, সৃজনশীল প্রতিভা ও সুন্দর মনের বিকাশ সাধনের মাধ্যমে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। দিনাজপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ- কলেজের চেয়ারম্যান নাহিদ পারভীন মুফতির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম.এ জব্বার, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সহকারী তথ্য কর্মকর্তা মোঃ সোহেল মিয়া, অ্যাডভোকেট গোলাম রহমান বাবুল, মির্জা গ্রুপের জি.এম মোঃ কামরুল হাসান, কবি আহসান হাবিব প্রধান প্রমুখ।