নগরীর কাশিপুরে ভারতীয় ভিসা আবেদন কার্যক্রম সেন্টারের অফিস উদ্বোধণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অফিস উদ্বোধণ করেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার (খুলনা) রাজেশ কুমার রায়না, বরিশাল মেট্রোপালটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান পিপিএম (বার), সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান সিকদার প্রমুখ।