দেবহাটা প্রেসক্লাবের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল সাড়ে ৪ টায় দেবহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসসহ বিভিন্ন বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হুরাইয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, নির্বাহী সদস্য এমএ মামুন, জিএম আব্বাস উদ্দীন, সাংবাদিক আরিফুল ইসলাম, গাজী আশরাফুল ইসলাম প্রমুখ। সভায় মহান বিজয় দিবস যথাযথভাবে পালনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।