দিনাজপুরের বীরগঞ্জে টেকসই সংগঠন, ভূমি অধিকার ও কৃষি -ভূমি সংস্কার (সোলার) প্রকল্প সম্পর্কে উপজেলা প্রশাসন পর্যায়ে অবিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় উপজেলা অফিসার্স সভাকক্ষে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গবিন। স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিএ এর আঞ্চলিক সমন্বয়কারী কণা রানী মহন্ত। এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধি গন সহ উপজেলার সিডিএ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।