“নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” শ্লোগানকে সামনে রেখে জেলার গৌরনদীতে সোমবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, গালস্ এ্যাডভোকেসি এ্যালায়েন্স, আভাস এবং এইড’র যৌথ আয়োজনে পৌর এলাকার গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধানশিক্ষক মোঃ মুজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এইড’র নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি খোকন আহম্মেদ হীরা, সহকারী প্রধানশিক্ষক মোঃ আজাহার আলী, সিনিয়র শিক্ষক হিরন নেছা, ইদ্রিস হোসেন তালুকদার, জান্নাতুন্নেছা, শিক্ষার্থী আয়শা আক্তার, পারভেজ মাতুব্বর প্রমুখ।