ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আওরাবুনিয়া ও শৌলজালিয়া ইউনিয়ন থেকে সহ¯্রাধীক নারী-পুরুষের অংশগ্রহনের মিছিল উপস্থিত নেতাকর্মীদের দৃষ্টি কাড়ে।
সোমবার সকালে বৃহত্তর বরিশাল বিভাগের ঝালকাঠীর কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সারেজেষ্ট্রি অফিস সংলগ্ন সংযোগ সড়কে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তরুন সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মজিবুল হক কামাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি নুরুল হক জামদ্দার চাঁন, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম কবির সিকদার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ফরাজী, জেলা পরিষদের সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন অপু প্রমুখ। সভায় উপজেলার ছয়টি ইউনিয়নের অনুষ্ঠিত কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়।