ষষ্ঠ শ্রেণিতে পড়-য়া এক ছাত্রী বখাটেদের অব্যাহত উত্যক্তের পর হুমকির মুখে আতঙ্কে অজ্ঞান হয়ে পরায় পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে দুই বখাটেকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের।
সোমবার সকালে থানার এসআই বাবুল হোসেন জানান, ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই প্রেমের প্রস্তাবে বিভিন্ন ধরনের উত্ত্যক্ত করে আসছিলো স্কুলের সামনের ওয়াজেদিয়া সুপার মার্কেটের মোবাইল যন্ত্রাংশের ব্যবসায়ী নাঈম হোসেন (২২)। স্কুল ছাত্রীর মা অভিযোগ করেন, শনিবার স্কুল ছুটির পর তার মেয়ে নাঈমের দোকানের সামনে দিয়ে বাড়ি ফেরার সময় প্রেমের প্রস্তাব দেয় বখাটে নাঈম। বখাটে নাঈমের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় তাকে যৌণ হয়রানীসহ নানাধরনের ভয়ভীতি দেখানো হয়। রোববার সকালে তার কন্যা স্কুলে যাওয়ার সময় বখাটে নাঈমের সহযোগি মেহেদী হাসান তার কন্যাকে নাঈমের কথা শুনতে বলে। কথা না শুনলে পরিনতি খারাপ হবে বলে শ্বাসিয়ে দেয়।
স্কুলের প্রধানশিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস জানান, স্কুল ছাত্রী কাঁদতে কাঁদতে তার কক্ষে উপস্থিত হয়ে বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে স্কুল ছাত্রীর অভিভাবকরা উপস্থিত হয়ে গৌরনদী মডেল থানাকে অবহতি করেন। খবর পেয়ে থানা পুলিশ স্কুলে উপস্থিত হয়ে স্কুল ছাত্রীসহ তার অভিভাবকদের থানায় নিয়ে আসেন। থানায় বসে আতঙ্কে স্কুল ছাত্রী অজ্ঞান হয়ে পরে। তাৎক্ষনিক তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।