দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ/২০১৯-২০২০ কার্যক্রমের আওতায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের জন্য প্রথম পর্যায়ে উম্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে খাদ্য বিভাগের উদ্যোগে প্রথম পর্যায়ে ধান সংগ্রহের লটারীতে ৩ হাজার ৬৭ কৃষককের প্রত্যেকের কাছ থেকে ১ মে.টন ধান সংগ্রহের জন্য স্লিপ তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন সরকার ও তালিকাভূক্ত কৃষকগণ সেখানে উপস্থিত ছিলেন।
পার্বতীপুর উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, পৌরসভাসহ ১০ ইউনিয়নের তালিকাভূক্ত ৩ হাজার ৬৭ কৃষকের প্রত্যেকের কাছ থেকে ১ মে.টন (১১শ’ কেজি) ধান সংগ্রহ করা হবে।
পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে- চলতি রোপা আমন পার্বতীপুর উপজেলায় ২৮ হাজার ৫০ হেক্টর জমিতে লাগানো হয়েছিল। এবার উপজেলায় ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮২ হাজার ৪৪৫ মেক্টিক টন এবং চাউল উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার ১৬৮ মেক্টিক টন।