রোববার জেলা প্রাণীসম্পদ দপ্তর দিনাজপুর এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাণীসম্পদ বিভাগীয় কর্মকর্তা ও ষ্টেকহোল্ডারদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ রইছউল আলম মন্ডল বলেছেন, বর্তমান সরকার প্রাণীসম্পদের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণীসম্পদ অধিদপ্তর বাংলাদেশ এর মহাপরিচালক ডাঃ মোঃ আইনুল হক, রংপুর বিভাগীয় প্রাণীসম্পদের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান।
প্রাণীসম্পদ উন্নয়নে দিনাজপুর জেলার অগ্রগতি তুলে প্রজেক্টরের মাধ্যমে তথ্য ভিত্তিক উপস্থাপনা করেন দিনাজপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহিনুর আলম। প্রাণীসম্পদ উন্নয়নে বাস্তব চিত্র তুলে মুক্ত আলোচনা করেন দিনাজপুর জেলা প্রাণীসম্পদ দপ্তরের অতিরিক্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশিকা আকবর তৃষা।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন, দিনাজপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মাহবুবুর রহমান, চিরিরবন্দর প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ আকন্দ, ঠাকুরগাঁও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, বিরামপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইদ্রিস আলী প্রমুখ। খামারীদের বিভিন্ন সমস্যা তুলে বক্তব্য রাখেন দিনাজপুর ডেইরী ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম নাসিম আলী কচি, মহাসচিব শ্যামল কুমার ঘোষ, মাস্তুরা বেগম পুতুল প্রমুখ।
প্রধান অতিথি মোঃ রইছউল আলম মন্ডল আরও বলেন, দেশের প্রাণীসম্পদের উন্নয়নে প্রাণিসম্পদ কর্মকর্তা এবং খামারীদের সমন্বয় প্রয়োজন। পাশাপাশি আধুনিক প্রযুক্তির জ্ঞানকে কাজে লাগাতে হবে। প্রান্তিক খামারী যারা খামার করতে গিয়ে হতাশা হয়ে পিছিয়ে যাচ্ছেন তাদের পাশে আমরা থাকতে চাই। সকলকে নিয়ে প্রাণিসম্পদ উন্নয়নে আমরা যদি এগিয়ে যাই তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সত্যিই সোনার বাংলা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, এডিএম মোঃ শরিফুল ইসলাম, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ও ষ্টেকহোল্ডারবৃন্দ।