বাংলাদেশ থেকে বিলুপ্তির পথের জনগোষ্ঠি আদিবাসী কড়া সম্প্রদায়ের মানুষসহ আদিবাসীদের নিরাপত্তা, ন্যায় বিচার প্রাপ্তি এবং মামলার বিষয়ে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে দিনাজপুরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ নামে একটি সংগঠন।
গতকাল রোববার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ নারী প্রগতি সংঘের গবেষক ও লেখক পাভেল পার্থ এমন অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপনকালে নারী প্রগতি সংঘের উপ-পরিচালক মুজিব মেহদি বলেন, বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) সংগঠনের বাস্তবায়নাধীণ আপহোল্ডিং রাইটস অব মাইনরিটিজ বিয়ন্ড বর্ডাস-সাউথ এশিয়া প্রকল্পের আওতায় তারা গত ২৩ নভেম্বর দিনাজপুরের বিরল উপজেলার ১০ নং রানী পুকুর ইউনিয়নের ঝিনাইকুড়ি-হালজায় গ্রামে চলতি বছরের ৬ মার্চ কড়া সম্প্রদায়ের মানুষদের উপর যে নির্যাতন নিপিড়ন সংঘটিত হয়েছে এই ঘটনার ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করেন।
তিনি বলেন-চলতি বছরের ৬মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় প্রভাবশালীরা দিনাজপুরের বিরলে আদিবাসী কড়া সম্প্রদায়ের উপর হামলা চালায়। এ সময় কয়েকজন আদিবাসী আহতও হয়। ঘটনার ৮মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সংস্লিষ্টেদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হয়নি। বরং এখনো বিভিন্ন রকমের হুমকি ধামকি প্রদান করা হচ্ছে।
লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয়, হামলার ৮ মাস অতিবাহিত হলেও আদিবাসী কড়া সম্প্রদায়ের ভিটায় নারীদের মাঝে এখানো উদ্বেগ-উতকুন্ঠা কাটেনি,কড়া সম্প্রদায়ের মানুষেরা মনে করে তাদের অবিবাহিত মেয়েরা নিরাপদ নয়। তাই তারা বাল্য বিয়ে দিয়ে দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়- এই ঘটনায় ক্ষতিগ্রস্থদের করা মামলায় পুলিশ বাদির সাথে কথা না বলেই চার্জশিট দিয়েছে আদালতে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী প্রগতি সংঘের লেখক ও গবেষক পার্থ পাভেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম ঊদ্দীন খান, বাংলাদেশ আদিবাসী ফোরামের দীপায়ন খীমা, নিউ এজের ইমরান হোসেন ইমন,ভাবনার পরিচালক মোস্তাফিজুর রহমান রুপম, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, অধ্যাপক ড.মাসুলুল হক, কড়া সম্প্রদায়ের বীরমুক্তিযোদ্ধা কিনু কড়া, সোনিয়া কড়া প্রমূখ।