দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় রবি মৌসুমে(২০১৯-২০) বিভিন্ন ফসল চাষাবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে নির্ধারিত ফসল চাষাবাদের মধ্যে জমি রয়েছে বোরো ১৭ হাজার ৪৫৫ হেক্টর,গম ১২০ হেক্টর, ভুট্টা ৫ হাজার ২৬০ হেক্টর, আলু ১ হাজার ২৩০ হেক্টর, মিষ্টি অলু ২৫ হেক্টর, সবজি ৭৫৪ হেক্টর, সরিষা ৯৮৭ হেক্টর, পিয়াজ ৫ হেক্টর, রসুন ২০ হেক্টর,মরিচ ৮০ হেক্টর ও আখ ২০ হেক্টর।