“সাম্প্রদায়িক অপশক্তি হটাও, সম্প্রীতি বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ দিনাজপুর জেলা শাখার সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে শনিবার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে মহিলা কমিটি গঠন ও বালুবাড়ী সদস্যসচিবের কার্যালয় মহিলা নেতৃদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব ভীষ্মরাজ রায়। মহিলা নেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সুমী রায়, রুবী রায়, নমীতা রানী দেব শর্মা। বক্তারা বলেন সম্প্রীতির বন্ধনে সৃষ্টি আমাদের এই বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে দেশের হিন্দু মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান, আদিবাসী সকলেই ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিল। এদেশকে একটি উন্নয়নশীল রাস্ট্র ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করার উদ্দেশ্যে। অথচ একটি কুচক্রিমহল সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য বার বার আঘাত হানছে। যার ফলে সংখ্যা লঘু সম্প্রদায় সমস্যাটি আজ একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। আমাদের নিরাপত্তা নেই। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবীগুলো হলো- সংখ্যা লঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু নির্যাতনের বিচার বিশেষ ট্রাব্যুনাল গঠন, সংখ্যালঘু সম্প্রদায়ের পৃথক মন্ত্রণালয়, দুর্গা পূজার ছুটি ১ দিনের পরিবর্তে সরকারিভাবে ৩ দিন ঘোষনা দেয়া এবং জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা। সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ড. পঙ্কজ কুমার সরকার, যুববিষয়ক সম্পাদক পিস্টন রায়, মহিলা বিষয়ক সম্পাদক দীপ্তি রানী রায়।