শনিবার বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম দিনাজপুর জেলা শাখা আয়োজিত নাট্য সমিতির মঞ্চে প্রতিনিধি সম্মেলন - ২০১৯ এবং জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা হয়। ওই সভায় প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ ফেরদৌস আলম মুকুল বলেছেন, যারা গুজব সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার উন্নয়নের জোয়ার প্রতিহত করতে চায় তাদের থেকে সর্তক থাকতে হবে। দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য আশা ফোর কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাংস্কৃতিক কর্মকান্ডের বিকল্প নেই।
আসাফো দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ রহমতুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আকমল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাবেদ হাসান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস. এম. খালেকুজ্জামান রাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, আসাফো খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক এস. এম. ইকবাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেত্রী শাহজাদী ইয়াসমিন কেয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোন দিনাজপুরের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু। দ্বিতীয় পর্বে জেলা কমিটির নির্বাচনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ টিটো রেদওয়ান। উপস্থিত সদস্যরা কণ্ঠ ভোটের মাধ্যমে মোঃ রহমতুল্লাহকে সভাপতি, শামীম রাজাকে সাধারণ সম্পাদক ও সুদিপ্ত সাহা কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট আসাফোর জেলা কমিটি গঠন করা হয়।