‘নিজে বই পড়ি এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করি’ -প্রতিপাদ্যকে সমানে নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জেনবাবগঞ্জ ক্লাব ও লাইব্রেরীতে পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।নবাবগঞ্জ ক্লাব ও লাইব্রেরীর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ক্লাব ও লাইব্রেরীর হলরুমে ক্লাবের সভাপতি মোঃসাদেকুল ইসলামএর সভাপতিত্বে এ পাঠাগারের উদ্বোধন করা হয়।এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃজিয়াউর রহমান মানিক, থানার ওসি (তদন্ত) মোঃ সামছুল আলম ,২নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন ,গোলাপগঞ্জ ইউপি’র চেয়ারম্যান মোঃ রাশোদুল কবীর রাজু, ক্লাব ও লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।