শতবছরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বিরলের ফরক্কাবাদ ইউপি’র তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ্ মাদরাসা এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ এশা সভায় সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলহাজ¦ আব্দুল্লাহ হিল কাফি।
সভায় শাইখ আবদুর রাযযাক বিন ইউসুফ কর্তৃক মাদ্রাসা পরিদর্শন ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় পরবর্তী আলোচনা, মাদ্রাসার শিক্ষা স্তর উন্নত করণ, মাদ্রাসার সম্প্রসারণের লক্ষ্যে নতুন জমি নির্ধারণ, একত্রে জমি ক্রয়ের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ, মাদ্রাসার পুরাতন জমি বদল করে একত্রে অন্যত্র জমি সংগ্রহের বিষয়ে ভ্যাপক আলোচনা করা হয়। এ সময় মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ¦ মোঃ আবদুল খালেক, সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ রফিকুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ আবুল খায়ের, সহ-সম্পাদক এ কে এম শরীফ, অন্যতম সদস্য গোলাম মোস্তফা গোলাপ, মোঃ নজরুল ইসলাম, সাইদুর রহমান, আলহাজ¦ মোঃ মমিনুল ইসলাম, আলহাজ¦ মোঃ আল ফারুক, আলহাজ¦ মোঃ আনছার আলী, মোশারফ হোসেন, সাংবাদিক আতিউর রহমান, অধ্যক্ষ মাওঃ মোঃ হুসেইন, উপাধ্যক্ষ মাওঃ মোঃ আবদুল আজিজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।