আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকেলে রাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। রাজিহার ইউনিয় আওয়ামী লীগের সভাপতি বিজয় কৃষ্ণ রায় এর সভাপতিত্বে সম্মেলনে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ইউনিয়ন আওয়মী লীগ সাধারণ সম্পাদক এসএম হেমায়েত উদ্দিন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার। সম্মেলনে রাজিহার ইউনিয় আওয়ামী লীগের সভাপতি পদে কৃষ্ণ হালদারকে ও সাধারণ সম্পাদক মুরাদ শিকদারকে সহ ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।