সারাদেশ একের পর এক গুজবের পর এবার শুরু হয়েছে মাদ্রাসা ছাত্র নিখোঁজের সংবাদ। যা মানুষের মধ্যে ভিতির সঞ্চার করেছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পাল্টাপুর ইউনিয়নের হতদরিদ্র দিনমুজুর বাবা ৭দিন থেকে সন্তানকে না পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ২৩ নভেম্বর শনিবার সকালে মোঃ ওসমান গনি সাংবাদিকদের জানান, গত ১৭ নভেম্বর রাত ৯টায় খানসামা উপজেলার চিলিয়া আগ্রা হাফেজিয়া মাদ্রাসায় যাওয়া উদ্দেশ্যে ভোগডোমা গুচ্ছ গ্রাম নিজ বাড়ী থেকে বেরিয়ে যাওয়ার পর মোঃ ফরিনদুল ইসলাম (১৪)কে সাত দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তিনি বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। জি,ডি নং ১০৫৮ তারিখ ২৩/১১/২০১৯।