ঘোড়াঘাটের কলেজপাড়ার এক নাবালিকা স্কুল ছাত্রী রহস্যজনক ভাবে বেলা ২টায় গোয়াল ঘরের আড়ার সাথে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় থানা পুলিশ উদ্ধার করে। ঘোড়াঘাট ওসমানপুর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নিহত পৃথির পিতা শফিকুল ও মাতা রেহেনা চাকুরী করার সুবাদে ঢাকায় থাকেন। নিহত পৃথি ঘোড়াঘাট কলেজ পাড়ার নানার বাড়ী থেকে লেখাপড়া করছিল।