দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে।শুক্রবার বিকাল ৩ টায় দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি মাটি খনন করে এ কাজের শুভ সূচনা করেন।বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন এর আওতায় নির্মিত হবে এই মসজিদ।এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ জিয়াউর রহমান মানিকসহ স্থানীয় মসজিদের ধর্ম প্রাণ মসল্লিরা উপস্থিত ছিলেন।