বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূইয়া বলেছেন, বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র আজ আওয়ামী লীগের দুঃশাসনের কবলে পড়ে মৃত্যুর পথযাত্রী। আওয়ামী লীগের দুঃশাসন থেকে বাংলাদেশকে এবং বাংলাদেশের গণতন্ত্র বাঁচাতে দেশনেত্রী বেগম খালেদার জিয়ার মুক্তি এখন জনগনের দাবীতে পরিণত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। উপজেলা বিএনপির সভাপতির বাসভবনে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, জনগনের দাবীকে উপেক্ষা করে অন্যায় ভাবে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে। আমাদের স্বাধীন ভাবে দলীয় কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে। তার প্রমান সরকারের বাধার কারণে আজকের কর্মসূচি নিজ বাড়ীতে পালন করতে হচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। নেত্রীকে মুক্ত করতে দলের প্রতিটি ইউনিটকে শক্তিশালী ভাবে গড়ে তুলতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনায় দলকে সুংসংগঠিত করতে আমরা তৃণমুল নেতাদের কাছে ছুটে যাচ্ছি। কারণ দেশের এই কান্তিকালে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ¦ মনজুরুল ইসলাম মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির সহ সাংগঠনিক দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কন্দ্রিয় বিএনপির সহ সাংগঠনিক মোঃ আবদুল খালেক, কেন্দ্রিয় বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান এবং সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম, জেলা এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।