বরিশালের উজিরপুরের শোলক ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অর্থের বিনিময়ে আওয়ামী লীগের কমিটি গঠনের প্রতিবাদে বিকাল ৫টায় ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে সহ¯্রাধিক নেতাকর্মী মিছিল বের করে ধামুরা বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল শেষে এক পথসভার অনুষ্ঠিত হয়েছে। এলাকায় কমিটি নিয়ে দুগ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আনেকের ধানরা বড় ধরনের সংঘর্ষে আশঙ্কা রয়েছে।
সভায় বক্তারা অভিযোগ করেন বলেন, উপজেলার শোলক ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ডাঃ হালিম সরদার ও কুদ্দুস ফকিরসহ কয়েকজন নেতার বিরুদ্ধে অর্থ বানিজ্যের মাধ্যমে নৌকার বিপরিতের লোকজন দিয়ে কমিটি গঠন করার অভিযোগ করেছেন পদবঞ্চিত তৃণমূল নেতাকর্মীরা। তারা আরো বলেন, ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ কয়েক গুরুত্বপূর্ণ পদে মোটা অংকের দর কষাকষি শেষে উচ্চ দর দাতাদের কাছে পদ বিক্রি করেছেন। যাদেরকে টাকার বিনিময়ে দলীয় পদ দিয়েছে তার উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে নৌকার বিরুদ্দে কাজকরেছে।
পদবঞ্চিত তৃণমূল নেতাকর্মীরা আরো বলেন, শোলক ইউনিয়নের ৯টি ওয়ার্ডে যে কমিটি গঠন করা হয়েছে তা অর্থবানিজ্যের কমিটি ও প্রশ্নবিদ্ধ। তাই ঐ কমিটি বাতিল করে নতুন ভাবে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয় ও যোগ্য নেতৃত্বকে দিয়ে আ.লীগকে সাজানোর দাবী জানান। কমিটি বাতিল না হলে তারা পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষনা করবেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি কাজী আবদুল জলিল, সহ-সভাপতি জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আনোয়ারুল হক মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সান্টু মোল্লা, যুবলীগের সহ-সভাপতি মিন্টু দাস ও ইউপি সদস্য তানভীর আহমেদ ফারুক, ক্রীড়া সম্পাদক সুমন মোল্লা। পদ বঞ্চিত সভাপতি প্রার্থী আবুল হোসেন সিকদার, বক্কার সরদার, মান্নান মিয়া, সম্পাদক প্রার্থী সুমন মোল্লা, ২নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী কাজী জাহাঙ্গীর হোসেন, কালাম মোল্লা, সম্পাদক প্রার্থী রিপন মোল্লা, লাদার, সম্পাদক প্রার্থী ও ইউপি সদস্য আফজাল হোসেন খান, মিন্টু দাস, জয়নাল বেপারী, ৮নং ওয়ার্ড সভাপতি প্রার্থী আইয়ুব আলী হাওলাদার(মুক্তিযোদ্ধা), সম্পাদক প্রার্থী রহিম তালুকদার, মহিউদ্দিন হাং, ৯নং ওয়ার্ড সভাপতি প্রার্থী জালাল খোন্দকার, শামীম আকন, আলমগীর হাওলাদার, সম্পাদক প্রার্থী মোবারক মোল্লা, কালাম হাওলাদার, রফিক সরদার প্রমূখ।