আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ আ.লীগের প্রতিটি কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার অনুসারী আমরা যারা আছি। আমরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য নয়। দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করি। আর এইটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি। ১১ বছরে যা উন্নয়ন করেছি। বিগত ৪০ বছরেও সিংড়ার মানুষকে অন্য কোন সরকার দিতে পারিনি।
প্রতিমন্ত্রী পলক আরো বলেন, আমি বেঁচে থাকতে আর কোন বৃদ্ধ পিতা-মাতা শীতে কষ্ট পাবে না। কেউ অনাহারে থাকবে না। সিংড়া হবে একটি আদর্শ ও মানবিক সিংড়া।
শুক্রবার সকাল ৮টায় সিংড়া গোডাউন মাঠে হুয়াওয়ে বাংলাদেশ সিনিয়র সিটিজেন কেয়ার কার্যক্রমের আওতায় ৩ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড এর প্রধান নির্বাহী ঝাং জেংজুন, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আ.লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী প্রমূখ।