আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি বিভাগের প্রদর্শনী ক্ষেত পরিদর্শন ও কৃষক মাঠ স্কুল উদ্বোধন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বৃহস্পতিবার দিন ব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপপরিচালক অরবিন্দ বিশ^াস, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আলহাজ¦ নুরুল ইসলাম, অতিঃ উপপরিচালক (শস্য) মোঃ জসিম উদ্দিন, কৃষি ইঞ্জিঃ হারুন অর রশিদ বৃহস্পতিবার সকালে উপজেলার কুল্যা ইউনিয়নে আগমন করেন। এরপর কাদাকাটি, বড়দল, খাজরা, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন জিকেবিএসপি প্রদর্শনী, রাজস্ব খাতের আওতায় প্রদর্শনী ও মাঠের বিদ্যামান ফসলের অবস্থা দেখেন ও খোঁজ খবর নেন। সবশেষে সদর ইউনিয়নের কোদন্ডা গ্রামে খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন, কৃষক মাঠ স্কুল উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউর রহমান, এসএপিপিও আবদুল গনি ও স্বস্ব ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ তাদের সাথে ছিলেন।