বৃহস্পতিবার দিনাজপুরবাসীর স্বার্থ সংরক্ষনের সংগঠন মুন্সিপাড়া আফতাব প্লাজাস্থ নাগরিক ফোরাম এর উদ্যোগে হাসপাতাল মোড়, জিলা স্কুলের সামনে ও জেলা প্রশাসক কার্যালয় সম্মুখের পাকা সড়কে যান্ত্রিক যানবাহনের হেড লাইটের কাঁচে কালো স্টিকার সাঁটানো কার্যক্রমের উদ্বোধন করা হয়।
“পরিশুদ্ধ সমাজ গড়ি”- এই শ্লোগানকে সামনে রেখে নাগরিক ফোরাম দিনাজপুরের সভাপতি বিশিস্ট চিকিৎসক ডাঃ মুহাঃ শহিদুল্লাহ ও সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম ট্রাফিক পুুলিশের গাড়ী’র হেডলাইটে কালো স্টিকার লাগিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হুমায়ুন কবীর, নির্বাহী সদস্য অধ্যক্ষ এম.এ জব্বার প্রমুখ।
বক্তারা বলেন, যানবাহনের হেডলাইটের হাই বীমের আলো চোখে লাগলে গাড়ির চালক প্রায় ৩০ সেকেন্ড চোখে অন্ধকার দেখেন। যার ফলে সহজেই সড়ক দূর্ঘটনা ঘটে। যানবাহনের আলো চোখের রেটিনা জনিত রোগের উদ্বোভ হয়। এ কারণে অনেকে চোখের রোগে আক্রান্ত হয়ে অন্ধত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করছে। সাধারন মানুষকে সচেতন করার জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। আগামীতে স্থানীয় ইস্যু নিয়ে এ ধরনের কর্মসূচি গ্রহণ করে যাব। বিভিন্ন স্থানে গাড়ি, মটর সাইকেল, অটো রিক্সায় প্রায় ১ হাজার টি স্টিকার হেড লাইটে বসানো হয়।