নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দিনাজপুরে অঘোষিত পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তির বিরম্বনায় পড়েন যাত্রীরা।
বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রীরা বিকল্প বাহন হিসেবে ব্যাটারি চালিত ইজিবাইক এবং ত্রি-হুইলারসহ নছিমন করিমনে চড়ে কর্মস্থলসহ গন্তব্যে যাতায়াত করেছে। এতে সময়ক্ষেপন ছাড়াও অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের। তবে বেশী ভোগান্তির শিকার হয়েছেন দূর দুরান্তের যাত্রীরা।
এদিকে, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পন্য আমদানি-রপ্তানি স্বভাবিক থাকলেও পার্সপোর্ট যাত্রীদের গন্তব্যে ফিরতে বিরম্বনার শিকার হয়।
বৃহস্পতিবার সকাল থেকেই ট্রাক ও ট্যাংকলরি পরিবহন ধর্মঘট প্রত্যাহার করলেও যাত্রীবাহী বাস বিকাল ৪টা পর্যন্ত চলাচল করেনি। এতে দিনাজপুরের অভ্যন্তরীন ২৪ রুটসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকে। তবে বিআরটিসি ডিপো থেকে বিভিন্ন রুটে চলেছে বিআরটিসির ১৮টি বাস।
বাস চলাচলের ব্যাপারে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বী জানান আমরা ঢাকায় মিটিং করছি। সাংগঠনিক সিদ্ধান্তের পর বলতে পারবো।