জেলার ডিজিটাল খ্যাত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুরে সেভ দ্যা চিলড্রেনের স্বাস্থ্য ও পুষ্টি প্রকল্পের সেক্টর এডভাইসার ডাঃ গোলাম মোথাবিরসহ অন্যান্য কর্মকর্তারা মাহিলাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসলে তাদের শুভেচ্ছা জানান মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেনের মিল ম্যানেজার নাজমুল হক সরদার, মমতা প্রকল্পের সিনিয়র ম্যানেজার মমতা হাবীব প্রমুখ