বিরলে নবাগত ইউএন’র সাথে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন এনজিও ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনাত রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, সহকারী কমিশনার ভূমি জাবের মোঃ সোয়াইব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ¦ আবুল কাশেম অরু, প্রেস ক্লাব সভাপতি এম এ কুদ্দুস সরকার, জেলা পরিষদ সদস্য আকবর আলী, অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি ম্যানেজার মি. সুজিত কস্তা, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু, যুবলীগের সভাপতি আবদুল মালেক প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় বিরল উপজেলা পরিষদের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন নেতৃবৃন্দ।