দিনাজপুরের হিলি চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিরুদ্ধে পাসপোর্ট যাত্রীকে হয়রাণী করার অভিযোগ উঠেছে। এতে দিন দিন কমছে পাসপোটে যাত্রী পারাপার। সরকারও রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
দিনাজপুরের হিলি স্থলবন্দর দেশের ২য় বৃহত্তম স্থলবন্দর। ভারতের যোগাযোগের ভৌগোলিক দিন থেকে হিলি বন্দর সুবিধাজনক হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের ভারত ভ্রমন পিপাসু পাসপোর্ট যাত্রীরা হিলি স্থলবন্দর দিয়ে ভারতে গমন করে থাকেন। ভারতে গমন ও আগমনের সময় হিলি চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা লাগেজ ও দেহ তল্লাসির নামে পাসপোট যাত্রীদের নানা ভাবে হয়রানীসহ যাত্রীদের
আকথ্য ভাষায় গালাগালি করে বলে ভুক্তভোগীরা যানান। যাত্রীরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোন প্রতিকার হচ্ছেনা। বরং তাদের হয়রানীর হার দিন দিন বাড়ছে। এ ব্যাপারে গত ১২ নভেম্বর হাকিমপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পাসপোর্ট যাত্রীদের অযথা হয়রানী না করার জন্য হিলি চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কোম্পানি কমান্ডারকে বলা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আবদুর রাফিউল আলম বলেন, পাসপোর্ট যাত্রীদের ব্যাগ বা লাগেজ তল্লাসির নামে অযথা হয়রানী যাতে না করা হয় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে। হিলি স্থানীয় সাংবাদিক ও দক্ষিন বাসুদেবপুর গ্রামের লুৎফর রহমান বলেন, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি দেশে আসার জন্য সেদেশের হিলি ইমিগ্রেশনে পাসপোর্ট এট্রি সহ কার্যক্রম সম্পন্ন করেন। এরপর তিনি চেকপোস্টের জিরোপয়েন্টে বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফের তল্লাশী শেষে হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরাও ব্যাগ তল্লাশী করে পাসপোর্টটিও এন্ট্রি করেন। সেখান থেকে পাসপোর্টটি নিয়ে হিলি ইমিগ্রেশনের কয়েক গজ আসলেই বিজিবি’র গোয়েন্দা সদস্য মো: জাকির হোসেন (বিএফএস) এক বিজিবি সদস্যের মাধ্যমে তাকে পিছন দিক থেকে ডেকে নিয়ে পুনরায় ব্যাগ ও তার শরীরেও তল্লাশী করতে থাকেন।
সাংবাদিক লুৎফর আরও অভিযোগ করেন, বিজিবি সদস্যরা আমাকে পুনরায় তল্লাশীর নামে হয়রাণী করেছেন এবং শরীরের বিভিন্ন অঙ্গে হাত দিয়ে তল্লাশী করেছেন। যা একজন পাসপোর্টধারী যাত্রীর জন্য বিব্রতরকর এবং অসম্মানজনক। এ ব্যাপারে ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হিলি ইমিগ্রেশন ওসির সহ বিজিবি কোম্পানি কমান্ডারের কাছে অভিযোগ করেছেন। অপর এক ব্যবসায়ী তাহকিক হাসান তার অভিযোগে বলেন, তাকেও হয়রানী সহ তল্লাসির নামে হয়রানীসহ অকথ্য ভাষায় গালমন্দ করেন। তিনি বলেন কেউ প্রতিবাদ করলে তাকে মালামাল দিয়ে চালান দেওয়া হয় নতুবা গায়ে হাত তোলা হয়ে থাকে। তিনিও কাষ্টমসসহ বিজিবির উদ্ধর্তন কর্তৃগক্ষের নিকট এর বিচার চেয়ে লিখিত আবেদন করেছেন।
হিলি সিপি ক্যাম্পের বিজিবি’র গোয়েন্দা সদস্য মো. জাকির হোসেন (এফএস) জানান, সাংবাদিক লুৎফর রহমানের ব্যাগ তল্লাশী করা হয়েছে। তার শরীরে হাত দিয়ে তল্লাশী করা হয়নি।
এদিকে বিজিবির এখতিয়ার বর্হিভূত কার্যকলাপের কারণে পাসপোর্টযাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান জানান, সাংবাদিক লুৎফরের কাছ থেকে লিখিত পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।