দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী আয়োজিত ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের আওতায় তাদের কর্ম এলাকা জেলার বিরামপুর উপজেলায় ২দিনব্যাপী নারী ও কন্যা শিশুর অধিকার-নেতৃত্বের ক্ষমতা এবং সেবা প্রাপ্তির সুযোগ বিষয়ক প্রশিক্ষন হয়।
সোমবার-মঙ্গলবার ২দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান আলোচ্চক অক্সফ্যাম এর সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা রিফাত তানজিলা। নারী ও কন্যা শিশুর অধিকার এবং নেতৃত্বের দক্ষতা সেবা প্রাপ্তির সুযোগ বিষয়ের উপর আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তিনি সামাজিক নিরাপত্তা যেমন বিভিন্ন ধরনের সরকারি ভাতা, পল্লী মাতৃকেন্দ্র, উপজেলা শিশু কল্যাণ বোর্ড, চাইল্ড এ্যফেয়ার্স প্রজেক্ট অফিসার, দগ্ধ ও প্রতিবন্ধীদের পূনর্বাসন কেন্দ্র, ঋণ পাবার উপায়, উপজেলা কমপ্লেক্সসহ সকল হাসপাতালে চিকিৎসা সেবকা প্রদান করতে সমাজসেবা কার্যাবলী চালু ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। কমিউনিটিকে যে কোন প্রতিনিধি সেবা গ্রহণে সমাজসেবা কর্মকর্তা’র সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বাস দেন। দ্বিতীয় দিনে প্রধান আলোচক হিসেবে বিরামপুর থানা পুলিশ ইন্সপেক্টর মোঃ মতিউর রহমান আইন শৃঙ্খলা ও আইনি সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষন পরিচালনা করেন প্রজেক্ট কর্মকর্তা রওনক আরা হক। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী শাহনাজ পারভীন।