‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কালিগঞ্জে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দু’দিন ব্যাপী আয়কর মেলা-২০১৯। জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে কর অঞ্চল খুলনার অধিক্ষেত্রাধীন উপ-কর কমিশনারের কার্যালয় সার্কেল-১৬ এর আয়োজনে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে আয়কর মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশে^র সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। নিজস্ব অর্থে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন তার অন্যতম প্রমাণ। নাগরিক হিসেবে দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে উন্নত ও সম্মৃদ্ধ করতে হবে। এজন্য করযোগ্য সকল নাগরিককে কর প্রদানের জন্য তিনি আহ্বান জানান।
কর অঞ্চল খুলনার যুগ্ম কর কমিশনার মোঃ মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সার্কেল-১৬ এর উপ-কর কমিশনার উজ্জ্বল কুমার সরদার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, নাজিমগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আবু তাহের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল প্রমুখ। অনুষ্ঠানে কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেনসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। ১৯ ও ২০ নভেম্বর দু’দিন ব্যাপী আয়কর মেলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এখানে টিআইন রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, আয়কর প্রদানে সহায়তা ও ব্যাংক বুথে করের টাকা জমা দেয়ার সুবিধা রয়েছে। মেলায় কর প্রদানের জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।